![]() |
| ছবি : রিজিয়ন ফরম্যাট-এ চাকমা অন্তর্ভুক্তি। ছবি সৌজন্যে জ্যোতি চাকমা |
ফেসবুকে সেটিংস অপশনে Language and Region নামে একটি বিভাগ আছে যেটির অধীনে চারটি অংশ রয়েছে। এগুলোর মধ্যে Region format নামের অংশটি মূলত বিভিন্ন দেশের বা অঞ্চলের ভিন্ন ভিন্ন ভাষাভাষি জনগোষ্ঠিদের চিহ্নিত করে থাকে। অনুরূপভাবে বাংলাদেশ অঞ্চলে বাংলা ভাষা ছাড়াও চাকমা ভাষাভাষি রয়েছে তা ফেসবুক কর্তৃপক্ষ তাদের রিজিয়ন ফরম্যাট অংশে জুড়ে দেওয়ার মাধ্যমে স্বীকৃতি প্রদান করেছে। শুধু বাংলাদেশেই নয় ভারত অঞ্চলেও হিন্দিসহ অন্যান্য ভাষাগুলোর সাথে চাকমা ভাষাকেও অন্তর্ভুক্তি করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তাই এখন থেকে বাংলাদেশ ও ভারতে অবস্থানরত চাকমা জনগোষ্ঠিরা নিজস্ব ভাষা ও জাতিসত্ত্বার পরিচয় স্বরূপ ফেসবুকে Region format অংশে Bangladesh(Chakma) এবং India(Chakma) এই দুটি বিষয় নির্বাচন করতে পারবেন। বাংলাদেশে দ্বিতীয় এবং ভারতে ঊনিশতম কোনো অঞ্চল হিসেবে ফেসবুক প্লাটফর্মে চাকমা ভাষা যুক্ত করা হয়েছে। লক্ষণীয়, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে অন্তত ১৫ লাখের মত চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে।
| ছবি : গুগলের জি-বোর্ডে চাকমা কীবোর্ড |
এর আগে Region format-এ চাকমাদের ‘চাকমা’ নির্বাচন করার সুযোগটি ছিলনা। চাকমা ভাষা উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এমন দুজন ব্যক্তি বিভুতি চাকমা(সুজ মরিচ) ও জ্যোতি চাকমার অবদানে এটি সম্ভবপর হয়েছে। উল্লেখ্য তাঁদের মহান ত্যাগ ও নিরলস প্রচেষ্টায় ২০১২ সালে প্রথম চাকমা ভাষা ইউনিকোডে স্থান পায়। সেই থেকে আজ অবধি প্রযুক্তিতে চাকমা ভাষার উন্নয়ন অব্যাহতভাবে চলছে। এইতো চলতি মাসের অর্থাৎ আগস্ট ১ তারিখ ২০১৯ গুগল তাদের জি-বোর্ডে চাকমা ভাষাকে যুক্ত করেছে। এখন অনলাইন, অফলাইন, কম্পিউটার ও স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসে চাকমা বর্ণমালায় লেখা যায়। পরবর্তীতে ফেসবুক, গুগল ট্রান্সলেট ও উইকিপিডিয়ায় চাকমা ভাষা যুক্ত হওয়ার আশা রয়েছে।

No comments:
Post a Comment