Sunday, August 25, 2019

কুমিল্লায় দুর্বৃত্তের হাতে বৌদ্ধভিক্ষু খুন

অমৃতানন্দ ভিক্ষুর মৃতদেহ

চাকমা মিডিয়া ডেস্ক

আজ ২৫ আগস্ট, ২০১৯ তারিখে সকাল বেলা কুমিল্লা, রেল লাইন গোমতি নদীর পাড়ে এক বৌদ্ধ ভিক্ষুর (ভোটার আইডি কার্ড অনুসারে শুদ্ধো বিকাশ চাকমা) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। হত্যার আলামত সংগ্রহের জন্য লাশটি পোস্টমর্টেম'র জন্য পাঠানো হয়েছে।

তথ্যমতে যা জানা গেছে ভিক্ষুটির নাম অমৃতানন্দ ভিক্ষু। চলতি বর্ষাবাসের আগে চট্টগ্রামের দক্ষিন চান্দগাঁও স্বধর্মরত্ন বৌদ্ধ বিহারে থাকতেন। কিন্তু বর্ষাবাসের শুরুতে সেখান থেকে চলে গিয়ে বর্তমানে ফেনি উপজেলার কোন এক বিহারে বর্ষাবাস যাপন করছেন। ভোটার কার্ড তথ্যমতে ভিক্ষুর ঠিকানা গ্রাম: বিজিতলা, খাগড়াছড়ি সদর, জেলা : খাগড়াছড়ি। আরো জানা যায়, তিনি বিজিতলা গ্রামে অবস্থান কালীন ভোটার হওয়ায় উক্ত ঠিকানা ব্যবহার করেছেন। তার আসল বাড়ী বাঘাইছড়ি উপজেলায় শিজক বটতলা গ্রামে। জানা গেছে তিনি পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুদের ধর্মীয় সংগঠন 'পার্বত্য ভিক্ষু সংঘে'র একজন নিবন্ধিত সদস্য। লাশটি রাঙামাটিতে নিয়ে আসার জন্য পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ভদন্ত সুগতলংকার স্থবির'র নেতৃত্বে একটি টিম কুমিল্লা রওনা হয়েছে।

অমৃতানন্দ ভিক্ষু ব্যক্তিগত কাজের জন্য গতকাল ২৪ আগস্ট ঢাকায় যান। সকাল ৯ টার দিকে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ওঠেন। সেখান থেকে বিকাল ৪টার দিকে ঐ বিহারের বড় ভান্তের কাছ থেকে অনুমতি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেন। কিন্তু অত্যন্ত দুঃখ জনক পথিমধ্যে তাঁকে কে বা কারা হত্যা করে কুমিল্লার গোমতী নদীর পাড়ে রেখে চলে যায়। আজ সকাল বেলায় তার লাশ পাওয়া যায়। তাঁর মাথার ডান পাশে ধারালো অস্ত্রের দ্বারা বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন দেখে এটাই নিশ্চিত তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত ২০১৬ সালে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে উ. গাইন্দ্যা মহাথেরো নামের একজন বৌদ্ধভিক্ষু ইসলামি মৌলবাদিদের কর্তৃক হত্যার শিকার হন। আজকের ঘটনাটিও এর ব্যতিক্রম হবেনা সে আশংকা থেকে যায়।
সুষ্ঠু তদন্তের মাধম্যে রহস্যজনক মৃত্যুর কারণ উন্মোচন হোক। অপরাধিদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ বৌদ্ধ ভিক্ষুদের নিরাপত্তা বিধান করা হোক।  

3 comments:

  1. খুবই দুঃখজনক ঘটনা। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং যথাযথ আইনী তদন্তের মাধ্যমে খুনীদের গ্রেপতার করে সুবিচার নিশ্চিত করার দাবী জানাই।

    ReplyDelete
  2. এখন দেখা যাক আমাদের যুম্ম ভাই বোনেরা কী করে কোনো কোনো জ্ম্ম ভাই বোন যদি চট্টগ্রামের সোত্যি কথা বলে কিছু জুম্ম ভাই বোন কিছু কিছু সংগঠনের লোক তার বিরুদ্ধে শাস্তি দাবী করে। তাকে জাত বিরোধী দেশদ্রৌহী ব।। এখন দেখা যাক আমাদের ধর্মের জন্য তারা কী করে।

    ReplyDelete
  3. দেশে এখন কেউ নিরাপদ নয়, সে সাধারণ পাবলিক হোক কিংবা ধর্মীয় গুরু; জাতিভেদ তথা ধর্মীয় বিদ্বেষ বা ধর্মীয় মৌলবাদ যতদিন দেশে বিরাজমান থাকবে ততদিন এধরণের অনাকাঙ্খিত করুণ মৃত্যু ঘটতে থাকবে! বিশেষত রোহিঙ্গাদের নিয়ে জাতিগত দাঙ্গা হওয়ার পর থেকে আরো বেশি ধর্মীয় মৌলবাদ হিংস্র হয়ে দেখা দিচ্ছে। আর তাই ধর্মীয় গুরুদেরও এ সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, যত্রতত্র অসময়ে ঘুরাফেরা না করে নিজের বাসস্থানে বা বিহারে বা আরণ্যিক কুটিরে অবস্থান করা উচিত বলে মনে করি!
    যতদিন জাতিগত সমস্যাগুলোতে ধর্মকে টেনে আনা হবে,ততদিন ধর্মীয় হিংস্রতা বা ধর্ম নিয়ে টানা হেছড়া চলতে থাকবে। তাই এ ব্যাপারে প্রতিটি ধর্মের ধর্মীয় নেতাদের উচিত হিংস্র নয়, সাম্যভাব বা ভ্রাতৃত্বভাব শিক্ষা দেওয়া!

    সকলের বিবেক জাগ্রত ও বোধোদয় হোক, এই প্রার্থনা উপরওয়ালার কাছে। নমস্কার সবাইকে

    ReplyDelete

বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে পার্বত্য জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাকমা মিডিয়া ডেস্ক ১১ মে ২০২৫, রবিবার ১০ মে ২০২৫ রাঙামাটিতে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি...