![]() |
| সংঘরাজ তিলোকানন্দ মহাথের |
২৭/১২/২০১৯, শুক্রবার
আজ অনুষ্ঠিত হয়ে গেল পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর ৪র্থ সংঘরাজ ও উপসংঘরাজ অভিষেক অনুষ্ঠান। আজ ২৭ ডিসেম্বর ২০১৯ রাঙামাটিস্থ আনন্দ বিহার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিক্ষু সংঘের ৩য় সংঘরাজ ভদন্ত অভয় তিষ্য মহাথের প্রয়াত হলে সাদামনের মানুষ উপসংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। উপসংঘরাজ পদে অভিষেক হন কর্মবীর ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো।
সংঘের পূর্বোক্ত ঘোষণা অনুযায়ী বহু ভিক্ষু ও সাধারণ দায়ক-দায়িকাদের উপস্থিতিতে এই মহান কর্মযজ্ঞ সম্পন্ন করা হয়।
![]() |
| উপসংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথের |
সংঘরাজ ও উপসংঘরাজের জন্য নির্ধারিত গৌরবময় সজ্জিত আসনে উপবেশন, অভিষেকপত্র প্রদানের মাধ্যমে তাঁদের অভিষিক্ত করা হয়। বরিত সমঘরাজকে অভিষেকপত্র প্রদান করেন সংঘের বর্তমান কেন্দ্রিয় কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের ও উপসংরাজকে সাধারণ সম্পাদক ভদন্ত শুভদর্শী মহাথের। এছাড়াও ক্রেস্ট, ফুলেরতোড়াসহ বিভিন্ন উপহার সামগ্রী সহযোগে ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকারা অভিষিক্ত সংঘরাজ-উপসংঘরাজকে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রথম পর্বে পার্বত্য ভিক্ষুসংঘের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


Sadhubad n congratulations Vante k
ReplyDelete