Thursday, May 19, 2022

প্রথম আদিবাসী নারী জেলা প্রশাসক হলেন রাঙামাটির শ্রাবস্তী রায়

ছবি : দাঙ্গুবি শ্রাবস্তী রায়


চাকমা মিডিয়া ডেস্ক

১৯ মে ২০২২, বৃহস্পতিবার

 

জেলা প্র্রশাসক এবং জেলা ম্যাজিট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন দাঙ্গুবি শ্রাবস্তী রায়। সরকারী একটি প্রজ্ঞাপনে তাঁকে জামালপুর জেলার প্রশাসক এবং জেলা ম্যাজিট্রেট হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। তিনিই দেশের প্রথম আদিবাসী নারী যিনি জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেলেন। এর আগে তিনি কক্সবাজার জেলার জেলা নির্বাহী কর্মকর্তা(উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন।

ছবি : নিয়োগ দেওয়া সরকারী প্রজ্ঞাপন


প্রথম নারী জেলা প্রশাসক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন Senior Assistant Commissioner at Deputy Commissioner office, Chittagong দাঙ্গুবি হিমাদ্রী খীসা। তিনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন-

‘পাহাড়িদের মধ্যে প্রথম নারী জেলা প্রশাসক শ্রাবস্তী রায়

সত্যি অনেক খুশি গর্বিত বোধ করছি স্যারের এই অর্জনে। স্যারকে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা উনার যোগ্যতার পরিচয় দেয়ার জন্য। স্যারকে এককথায় বলা যায়-সার্ভিসের অন্যতম স্মার্ট অফিসার। একইসাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের অভিভাবককে।’

 

প্রসঙ্গত, দাঙ্গুবি শ্রাবস্তী রায় রাঙামাটি জেলা সদরের প্রয়াত দাঙ্গু কীরিটি রায় এর মেয়ে। তিনি ২৪তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন।


No comments:

Post a Comment

বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে পার্বত্য জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাকমা মিডিয়া ডেস্ক ১১ মে ২০২৫, রবিবার ১০ মে ২০২৫ রাঙামাটিতে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি...