Sunday, February 24, 2019

সংঘরাজ অভয়তিষ্য মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন

পার্বত্য ভিক্ষুসংঘের বর্তমান সংঘরাজ ভদন্ত অভয়তিষ্য মহাথের এর মরদেহ সংরক্ষণের জন্য আজ সংঘদান, অষ্ট পরিষ্কার দানসহ বিবিধ দানানুষ্ঠানের মাধ্যমে পেটিকাবদ্ধ করা হয়। অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষুসংঘের কেন্দ্রিয় সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের ও কেন্দ্রিয় সম্পাদক ভদন্ত শুভদর্শী মহাথের এর উপস্থিতিতে স্থানীয় বাঘাইছড়ি উপজেলা শাখা ভিক্ষু সংঘসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পার্বত্য ভিক্ষুসংঘ সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে দায়ক-দায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান শ্রী বড়ঋষি চাকমা, সার্বোতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী তুষার কান্তি চাকমাসহ অনেক গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ দায়িকাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ভিক্ষু সংঘের সদস্যরা প্রয়াত ভান্তেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর দায়ক-দায়িকারা পঞ্চশীল গ্রহণ ও দানোৎসর্গসহ ভান্তেকে শ্রদ্ধা নিবেদন করেন। চলতি বছরের ডিসেম্বর মাসের ২৬ ও ২৭ তারিখে ভান্তের অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পাদন করা হবে মর্মে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। এ লক্ষে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। প্রসঙ্গত, সংঘরাজ অভয়তিষ্য ভান্তে বার্ধক্যজনিত কারণে ৮৩ বছর বয়সে ও ৫৯ বর্ষা ভিক্ষু জীবন অতিক্রান্তে তার আজীবন সাধনাপীঠ শিজকদোর সার্বজনীন বৌদ্ধ বিহারে গত ২২ তারিখে রাত ৮:২৫ মিনিটে প্রয়াণ লাভ করেন।

No comments:

Post a Comment

বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে পার্বত্য জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাকমা মিডিয়া ডেস্ক ১১ মে ২০২৫, রবিবার ১০ মে ২০২৫ রাঙামাটিতে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি...