Sunday, December 1, 2019

বান্দরবানের ইত্যাদি পর্ব ও হানিফ সংকেতের নৈতিক বিপর্যয়



লিখেছেন : Aung Sa Frue Marma

প্রিয়
হানিফ সংকেত,
আপনাকে একজন সজ্জন ও নৈতিক সম্পন্ন মানুষ বলে জানি। "ইত্যাদি" আপনার উপস্থাপনায় ও পরিচালনায় দেশের সবথেকে জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান, যা দেশে বিদেশে কোটি দর্শকের কাছে সমান জনপ্রিয়।আপনি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সমাজের অসংগতি, বিকৃতি, কোন একটি স্থানের শেকড়, মিথ্যাচার খুব সাবলীল ভাষায় অতি সুন্দরভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেন এবং তাদের সচেতন করেন। কিছু কিছু ক্ষেত্রে কোন কিছুকে  রসাত্মকভাবে উপস্থাপন করে প্রশাসন ও রাষ্ট্রীয় ব্যবস্থাকেও চপেটাঘাত করেন। কিন্তু আপনি বান্দরবানের ইত্যাদি পর্বে এই কি করলেন?

আপনি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত পাহাড়ে বসবাসরত ১৩টি ভিন্ন ভিন্ন জাতিকে অপমান সুলভ শব্দ “ক্ষুদ্র  নৃ গোষ্ঠী”  “ক্ষুদ্র জাতিসত্তা” বলে সম্ভোধন করে গেলেন। আচ্ছা লন্ডনে স্থায়ীভাবে বসবাসরত লক্ষ বাঙ্গালি কি সেখানে সংখ্যার কারণে  “ক্ষুদ্র  নৃ গোষ্ঠী”  “ক্ষুদ্র জাতিসত্তা” বলে সম্ভোধিত হয়? যদি না হয় দেশের বেলায় কেন, তা কি আপনার মত বুদ্ধিমান মানুষের মাথায় এক বারও ঢুকে নি? নাকি ঢুকতে দেওয়া হয় নি? আপনার অনুষ্ঠানের ইতিহাস বলে, আপনি যেখানে অনুষ্ঠানের মঞ্চ বানান সেই জায়গার ইতিহাস বা তার প্রকৃত সত্য আপনি দর্শকদের কাছে উপস্থাপন করেন খুব সুন্দরভাবে। কিন্তু আপনি যেখানে দাড়িয়ে ইত্যাদির বান্দরবানের পর্বটি করে গেলেন সেই  “নীলাচল” এর গ্রাসে  গভীর অরণ্যে হারিয়ে যাওয়া ও দেশান্তরি হওয়া সেই “মারমা” ও “ম্রো” পরিবারগুলোর ভুমিহারা হওয়ার কথা একবারও উচ্চারণ করলেন না! আপনি হানিফ সংকেত তো এমন ছিলেন না। সাথে আপনি করে গেলেন স্থানগুলোর বিকৃত উচ্চারণ।

তারপর আপনার অনুষ্ঠানের পরিচিত পর্ব, প্রশ্নোত্তর পর্বে এই কি করলেন? প্রথমে আপনি বিকৃতি ঘটালেন বীর বিক্রম  উ ক্য চিং মারমার(U Kya Ching Marma) নাম। আপনি উনার নাম বিকৃতি ঘটিয়ে বলে ফেললেন ইউ কে চিং, আচ্ছা আপনি বলেন তো ইংলিশে (Uzzal) কে আমরা  উজ্জ্বল বলি নাকি ইউজ্জল বলি? যদি উজ্জ্বল হয় তবে আপনি কোন সেন্সে  ইউ কে চিং বললেন? তারপর মঞ্চে অভিনয় শেষে মং হাই মারমাকে বললেন বাংলা ভালো না পারলেও আপনি বিজয়ী হয়েছেন, আচ্ছা  ওনার বাংলা কি কারো বুজতে কোন রকম সমস্যা হয়েছিল?  আচ্ছা এই কি আপনার ভাষা আন্দোলনের শিক্ষা? আপনি তো রাঙ্গামাটির সুইডিশে পড়ালেখা করেছিলেন, আপনি কয়টি পাহাড়ের ভাষা পারেন?  আপনি অন্যের বিকৃতিকে এবং  নৈতিক বিপর্যয়কে আপনার অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করেন  কিন্তু আপনার এই বিকৃতি ও নৈতিক বিপর্যয়কে কে উপস্থাপন করবে?

আপনি অনুষ্ঠানের মাধ্যমে পর্যটন প্রসারের উদ্যোগ নিলেন, কিন্তু সেই পর্যটন ও প্রশাসনের থাবায় হারিয়ে যাওয়া ভূমিজ সন্তানদের কথা একবারও বললেন না, আপনি হানিফ সংকেত আপনার সাথে তো এসব মানায় না।

আমার এই ক্ষুদ্র লেখা আপনার কাছে পৌঁছাবেনা জানি তবুও মনের ভাবনাটা ব্যক্ত করা। পাহাড় নিয়ে আপনি সত্য উচ্চারণ না করুন অন্তত ভুলভাল বলে আমাদের ব্যাথায় টিপ  দিবেন না।

2 comments:

  1. Aung Sa Frue Marma লন্ডনে যেসব বাংলা জনগোষ্ঠীর বসবাস তারা অবশ্যই প্রবাসী. খাঁটি স্থায়ী বাসিন্দা নয়। তারা সবাই গ্রিণকার্ডধারী স্থায়ী বাসিন্দা। আপনি বলছেন, লন্ডনে স্থায়ীভাবে বসবাসরত লক্ষ বাঙ্গালি কি সেখানে সংখ্যার কারণে “ক্ষুদ্র নৃ গোষ্ঠী” “ক্ষুদ্র জাতিসত্তা” বলে সম্ভোধিত হয়? তাদেরকে যেথায় সম্বধোন করুক না কেন সেক্ষেত্রে মানানসই হয়। কিন্তু পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ী আদিবাসীদের ক্ষেত্রে নৃ গোষ্ঠী শব্দটি কিছুটা মানানসই রয়েছে। তবে উপজাতি শব্দটি একেবারে খারাপ। আমি কি বুজাতে চেয়েছি আপনি একটু খেয়াল করে দেখুন। আজাইরা হানিফ সংকেতের নিকট চিঠি পাঠিয়ে পাহাড়ীদের নাম কলুষিত করবেন না। ধন্যবাদ রইল।

    ReplyDelete
  2. আমরা উপজাতি না ৷ আমাদের পরিচয় জূম্মজাতি ৷ ক্ষূদ্র নৃৃৃৃৃৃৃগোষ্টি বলে বলে জূম্মজাতকে হেয় করা হচ্ছে ৷ ৷

    ReplyDelete

বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে পার্বত্য জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাকমা মিডিয়া ডেস্ক ১১ মে ২০২৫, রবিবার ১০ মে ২০২৫ রাঙামাটিতে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি...