Tuesday, March 17, 2020

স্বল্পতে সন্তুষ্ট ব্যক্তিরাই মহাপুরুষ হন


লিখেছেন : মোনগীত জুম্ম

সম্প্রতি ভারতীয় AAP (Aam Aadmi Party) প্রধান এবং মধ্য বয়সী দিল্লীর ৭ম মূখ্যমন্ত্রী মিঃ Arvind Kejriwal বিধান সভাতে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে, তারও জন্মের সন ও তারিখ তার মাতা-পিতারা লিখে রাখেননি এবং তার সঠিক জন্ম সন ও তারিখ জানেননা !!! অথচ তিনি কলকাতার খড়গপুর Indian Institute of Technology (IIT) থেকে একজন Mechanical Engineering নিয়ে গ্রেজুয়েট এবং ভারতীয় প্রশাসনিক ক্যাডারের IRS (Indian Revenue Service) ও আয়কর বিভাগের Joint Commissioner এবং বিশ্বের দ্বিতীয় নোবেল Ramon Magsaysay Award প্রাপ্ত ব্যক্তি।

তদ্রুপ পার্বত্য চট্টগ্রাম এলাকায় ১৯৮০ দশকের আগে ৯০/৯৮ শতাংশ মানুষের জন্মের সন ও তারিখ লিপিবদ্ধ নেই। কিন্তু যারা ভান্তে হওয়ার সময় পিতৃ-মাতৃরা জন্মের বারটিও বলে দিতে পারেননি আজকাল সেসব কম বয়সী কতিপয় ভান্তেরাও জন্মদিন পালন করতে নেমেছেন !!! সেছাড়াও রয়েছে নিত্য সংঘদান, কঠিন চীবর দান, পিন্ডুচরণ, অষ্টপরিস্কার, স্থবীর, মহাস্থবীর বরণ, ইত্যাদি আরো কতকিছু কর্মসূচী -- যেন তারা, মন্ত্রী-তন্ত্রীদের চেয়েও কর্মসূচী নিয়েই ব্যস্ত !!! চেঙেরা চেঙেরা ভান্তেরা এত ধর্ম বিষারদ এবং স্বর্গ-মত্য-নির্বাণ বিষয়ে সবকিছু জানেন ও বুঝেন, তাহলে, তারা ভবকুলে বা নোঙরা ও পাপে ভরপুর মনুষ্য কুলে রয়েছেন কেন ??? এভাবে ব্যস্ত থাকলে তাদের ধ্যান হয় কোথায় ???

আমার প্রশ্ন হচ্ছে, প্রাণীদেরকে বুঝাতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধ, কা’রো কাছ থেকে দান-দক্ষিণা, টাকা-পয়সা, গাড়ী-বাড়ী, স্পীড বোট, ইত্যাদি কিছুই চাননি ---- তাহলে, পার্বত্য চট্টগ্রামে এমন ঘর ও এলাকা রয়েছে, যেখানে ঘরও ঘর নয়, আলো নেই আর অনেকের অনেক সময় একমুট খাদ্য জুটেনা সেখানে আজকাল ভান্তেরা কোটি টাকার মূল্যের গাড়ী-বাড়ী, টাকা-পয়সা, দান-দক্ষিণা দিতে জনগণকে উদ্ভুদ্ধ করেন কেন???
আসল কথা হল, সূর্যকে উঠতে যেমন লাল রঙ দেখায় তেমনি ডুবতেও লাল রঙ দেখায় ---- সূর্য্য নিজের আলোই সমগ্র গ্রহ-নক্ষত্র পুঞ্জকে আলোকিত করে । তদ্রুপ ভান্তেরাও সমাজের জন্য, ঠিক সূর্য্য উদয় ও অস্তের মতন ।
সুতরাং ভান্তেদের উচিত, স্বল্পতে সন্তুষ্ট থেকে, ত্যাগের আলোর দ্বারা পার্বত্য চট্টগ্রামের জুম্ম সমাজকে জেগে তুলে আলোকিত করা ।

No comments:

Post a Comment

বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে পার্বত্য জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাকমা মিডিয়া ডেস্ক ১১ মে ২০২৫, রবিবার ১০ মে ২০২৫ রাঙামাটিতে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি...