![]() |
| খাদ্যসামগ্রী বিতরণ করছেন ভদন্ত সুগতলংকার থের |
২২ এপ্রিল ২০২০, বুধবার
করোনা ভাইরাস মহামারিতে সৃষ্ট অচলাবস্থায়
দুর্গম এলাকার অভাবী মানুষদের পাশে দাড়িয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ। সংঘের লংগদু উপজেলা
শাখার উদ্যোগে উপজেলার রাঙাপানিছড়া গ্রামের ২৫টি অভাবী পরিবারকে ত্রাণ সহায়তা
প্রদান করা হয়েছে।
এসময় করোনা ভাইরাস মহামারিতে দেশব্যাপী অঘোষিত লকডাউনে সরকারের “ঘরো থাকুন” নীতি চলমান থাকায় কেউ ঘর থেকে বের হতে পারছেন না। এমতাবস্থায় চরম বিপাকে পড়েছেন দেশের নিম্ন আয়ের মানুষেরা। পার্বত্য এলাকাও তার ব্যতিক্রম নয়। পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ মানুষ বিশেষ করে পাহাড়ী জুম্মরা কৃষির উপর নির্ভরশীল। তাদের উৎপাদিত কৃষি পণ্য যেমন আদা, হলুদসহ কলা বাজারে নিয়ে বিক্রি করে চলে তাদের সংসার। চলমান পরিস্থিতিতে অধিকাংশ বাজারে বেচাকেনা বন্ধ রয়েছে। তাই এমন পরিস্থিতেতে চরম বিপাকে পড়েছেন পাহাড়ী মানুষজন। বন্ধ হয়ে গেছে তাদের আয় উপার্জনের সমস্ত পথ। দেখা দিয়েছে খাদ্য সংকট। তাই বিষয়টি চিন্তা করে পাহাড়ের এই অসহায় মানুষদের কিছু হলেও সহযোগিতা করার উদ্যোগ নেয় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ২১ এপ্রিল বড়আদাম
বৌদ্ধবিহারের অধ্যক্ষ, ও লংগদু শাখার সভাপতি ভদন্ত সুগতলংকার থেরর নেতৃত্বে দুর্গম
রাঙাপানিছড়া গ্রামের ২৫টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি
চাল, ১ লিটার সয়াবিন তেল, ১
কেজি আলু ও সাবান বিতরণ করা হয়।
এদিকে করোনা
ক্রান্তিকালীন সময়ে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে
২৫টি পরিবার। এলাকাবসীরা সংঘের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
![]() |
| সুবিধাভোগীদের দিক নির্দেশনা দিচ্ছেন ভদন্ত সুগতলংকার থের |
ভন্দন্ত সুগতলংকার
থের জানান, আমরা পার্বত্য ভিক্ষু সংঘ লংগদু উপজেলা শাখার পক্ষ হতে এ পর্যন্ত ২৫টি গরীব
ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। মূলত সাধারণ দায়ক দায়িকারা আমাদের যেসব নিত্যপ্রয়োজনীয়
সামগ্রী দান করেন, সেগুলো দিয়ে আমরা এসব পরিবারকে সহযোগিতা করছি। পাহাড়ের মানুষের
মাঝে যখন ক্রান্তিকালীন সময় উপস্থিত হয়েছে আমরা পার্বত্য ভিক্ষু সংঘ বরাবরই পাশে
থাকার চেষ্টা করেছি।
তিনি আরও
জানান, বড়আদাম গ্রামের যুবকদের সহযোগীতায় আমি মঙ্গলবার নিজে গিয়ে দুর্গম
রাঙাপানিছড়া এলাকার ঐ পরিবারগুলোকে সহায়তা দিয়েছি। তারা আমাকে জানিয়েছেন ‘এখনো
তাদের এলাকায় সরকারি-বেসরকারিভাবে কোন সহায়তা পৌঁছেনি।’ পাহাড়ের দুর্গম এলাকার
মানুষ প্রায় সময় সরকারি বেসরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হন। যার কারণে দরিদ্র
এই পরিবারগুলো অনেক অসহায় জীবনযাপন করেন।
এদিকে বাঘাইছড়ি
উপজেলার পার্বত্য ভিক্ষু সংঘ কর্তৃকও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন
নিত্যপ্রয়োজনীয় জিনিষ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংঘের উপজেলা শাখা
সম্পাদক ভদন্ত আর্যকীর্তি থের। তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন কাচালং ওয়েলফেয়ার
সোসাইটি নামের একটি সামাজিক সংগঠন।

No comments:
Post a Comment