![]() |
| উ পঞ্ঞাজোত মহাথের(উচহ্লা ভান্তে) |
চাকমা মিডিয়া
১০/৪/২০২০, শুক্রবার
বান্দরবান স্বর্ণজাদীসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গুরুভান্তে খ্যাত ভদন্ত উ পঞ্ঞাজোত থের(উচহ্লা ভান্তে) চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতালে লাইফসাপোর্টে রয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক অংচালু । গতকাল বৃহস্পতিবার তিনি শরীরের বামদিকে ব্যাথা অনুভব করলে তাঁকে জরুরী অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জানাগেছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
এদিকে আজ শুক্রবার বেলা ৩:৩০ ঘটিকায় তিনি মৃত্যবরণ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। কিন্তু এই খবরকে তাঁর ভক্ত অনুরাগীরা অস্বীকার করছেন। সত্য মিথ্যার খেলায় আজ বাংলাদেশের বৌদ্ধরা বিভক্ত হয়ে পড়েছে। ধর্মীয় বিভিন্ন দলগত আক্রোশ খুড়ে খুড়ে খেয়ে চলেছে বৌদ্ধ সমাজকে।

No comments:
Post a Comment