চাকমা মিডিয়া ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, রবিবার
আজ পেঁচারথল উদয়ন বৌদ্ধবিহার কর্তৃক আয়োজিত হয় ফুলবিঝু উৎসব। শুরুতে বৌদ্ধবিহারে বুদ্ধ বন্দনা, পঞ্চশীল গ্রহণ ও দান কার্য সম্পাদন করা হয়। পরে সেখান থেকে দেও নদী(দেরগাঙ) পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে ফুল গঝানা অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরা বিধান সভার কেবিনেট মন্ত্রী দাঙ্গুবি সান্তনা চাকমা উপস্থিত ছিলেন। এ সময় তিনি পুরো ত্রিপুরাবাসী সহ সমগ্র ভারত ও এর বাইরের সকলের উদ্দেশ্যে ফুলবিঝুর শুভেচ্ছা জানান।
![]() |
| ছবি : প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন মন্ত্রী সান্তনা চাকমা |
নদীতে ফুল গঝানা আনুষ্ঠানিকতা শেষে পেঁচারথল এলাকার চাকমা যুবাদের উদ্যোগে আরো একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি ছিল প্রবীণদের পা ধুয়ে দিয়ে প্রণাম সহকারে আশীর্বাদ নেওয়া। এতে মন্ত্রী সান্তনা চাকমাও সামিল হন এবং স্বয়ং প্রবীণদের চরণ ধুয়ে দিয়ে ও প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন। এমন মহান উদ্যোগ গ্রহণ করায় তিনি যুবাদের ধন্যবাদ জানান।
প্রসঙ্গত চাকমা ঐতিহ্য অনুসারে ফুলবিঝু দিনে বুদ্ধমূর্তি স্নান করানো এবং প্রবীণদের স্নান করানো ও প্রণাম করা একটি মহান রীতি। এছাড়াও ঘরে ঘরে গিয়ে যাদের হাস-মুরগীকে আদার(খাদ্য) দেওয়ারও রীতি রয়েছে। বস্তুত এটি হচ্ছে চাকম সামাজের সুশৃঙ্খল সমাজ ব্যববস্থার একটি বিশেষ রূপ। ধর্মীয় নীতিবোধ, গুরুজনের মান্যতা, ছোটজনের স্নেহ ও সৌহার্দ্য পূর্ণ এবং বিশ্বাসভরা সামাজিক বন্ধন এখানে ফুটে ওটে।
পরিতাপের বিষয় বর্তমান সময়ে এসব সুন্দর রীতিগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্মের কাছে এর মূল্যবোধ হ্রাস পাচ্ছে। তবে এমন ক্রান্তিলগ্নে এসে এরূপ ঐতিহ্য সচেতনদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ নিঃসন্দেহে আশা জাগানিয়া।

No comments:
Post a Comment