চাকমা মিডিয়া ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, বুধবারমায়ামারের ভূমিকম্প দুর্গতদের অর্থ সহায়তা দিয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত মায়ানমার দূতাবাসে রাষ্ট্রদূতের নিকট এ সহায়তা প্রদান করা হয়। গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ'র উপসংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত মায়ানমার রাষ্ট্রদূত দাঙ্গু ক্য সোয়ে মোয়ের(Kyaw Soe Moe) নিকট বাংলাদেশী টাকা নগদ ৳১৪,০০,০০০(চৌদ্দলক্ষ টাকা) হস্তান্তর করেন। এ সময় পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রিয় সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের, সহ-সভাপতি ভদন্ত সম্বোধি মহাথের, কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ভদন্ত লোকমিত্র থের ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
![]() |
এ সময় যাষ্ট্রদূত খুব খুশি হন এবং ভিক্ষু সংঘকে কৃতজ্ঞতা জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন।
প্রসঙ্গত বিগত ২৮ মার্চ ২০২৫ মায়ানমারের মান্ডালে সাগাইং অঞ্চলে রিক্তার স্কেলে ৭.৭ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্প সৃষ্টি হয়ে বহু বৌদ্ধ বিহার ও মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ধ্বসে পড়ে। এতে চাপা পড়ে অন্তত তিন হাজারের অধিক লোক নিহত ও চার হাজারের অধিক আহত হয় এবং অনেকেই নিখোঁজ হয়েছে। এমতাবস্থায় চরম মানবিক বপর্যয়ে পড়ে মায়ানমার দেশটি। এসময় সহায়তা দিতে এগিয়ে আসে বহু দেশ বিদেশের সরকারি ও বেসরকারী সংস্থাগুলো। তারই হিসেবে পার্বত্য ভিক্ষু সংঘও উদ্যোগ গ্রহণ করে সহায়তা দেওয়ার। এ সহায়তা উত্তোলনে সংঘ সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্তরের জনসাধারণ এতে সামিল হন।

No comments:
Post a Comment